Best koren movies of 2020
🔄এই বছরের মুক্তি পাওয়া সিনেমার মধ্যে আমার পছন মত সেরা গুলো বাছাই করার চেষ্টা করলাম। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনার সাথে না মিলতে পারে। আপনার সেরা তালিকা জানাতে ভুলবেন না ।
🎬Movie: Deliver Us from Evil 2020 ‧
📌 Drama/Crime
📌IMDB: 6.7/10
এই বছরে হিট সিনেমার মধ্যে এটা অন্যতম। সাধারণ একটা গল্প৷ তারপরেও সিনেমা হিসাবে দেখতে গেলে, এই বছরের সেরা সিনেমা এখন অব্দি। কম বেশি সবার কাছেই ভালো লাগছে এই সিনেমা আর বক্স অফিসে ভালো ব্যবসা করেছে৷
🎬Movie: Innocence 2020 ‧
📌Drama/Crime
📌IMDB: 7/10
সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মান করা এই সিনেমা। পরিবার ও পরিবারের প্রতি ভালোবাসা ও গুরুত্বপূর্ণ বিষয় ও কিছু তিক্ত অভিজ্ঞতা খুব ভালো করে তুলে ধরেছে। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়। আসলে খারাপ কিছু ছাড়া তেমন কিছু কেউ মনে রাখে না। সিনেমা টা দেখা না থাকলে দেখে নিতে পারেন।
🎬Movie: #Alive 2020 ‧
📌 Horror/Drama
📌IMDB: 6.2/10
বুসার এর সিকুয়েল দেখার পর এটা দেখে কিছুটা স্বান্তনা অনুভব করেছিলাম। মোটামুটি ভালো লাগছে। যদিও এটা নিয়ে অনেকেই ভিন্নরকম মতামত প্রকাশ করতে পারেন৷তবে আমার কাছে ভালো লাগছে এটা৷
🎬Movie: The Man Standing Next 2020
📌 Drama/Thriller
📌IMDB: 7/10
বক্স অফিসে বাজিমাৎ করা এই সিনেমা ১৯৭৯ সালের সত্যি ঘটনা উপর ভিত্তি করে নির্মান করা। মাথা ঘুরিয়ে দেওয়ার মত সিনেমার গল্পটা। থ্রিলার প্রেমিদের জন্য দুর্দান্ত সিনেমা এটা৷
🎬Movie: Intruder 2020 ‧
📌 Mystery/Thriller
📌IMDB:6.1/10
ভরপুর থ্রিলার সিনেমা দেখতে গেলে এটা থাকবে। যদিও শেষ অংশ তেমন একটা ভালো ভাবে শেষ করতে পারে নি তবুও আমার কাছে ভালো লাগছে৷ থ্রিলার প্রেমিদের জন্য দারুন একটা সিনেমা।
🎬Movie: Steel Rain 2: Summit 2020
📌Action/Thriller
📌IMDB: 6.2/10
জনগনে শান্তির কথা মাথায় রেখে সব দেশের সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চেষ্টা করে থাকে। কোনো দেশের সরকার চায় না অন্য কেউ তাদের উপর দাদা গিরি করুক তবুও অনেক সময় অনেক কিছু জোর করে বা কৌশলে আদায় করে নিতে হয়। সিনেমা টা রাজনৈতিক কুটনৈতিক এর উপর ভিত্তি করেই নির্মাণ করা সেজন্য বেশ ভালো লাগছে।
🎬Movie Time to Hunt 2020 ‧
📌Crime/Thriller
📌IMDB: 6.2/10
এটা একটু ধীর গতির সিনেমা তার পরেও গল্প টা ভালো লাগছে। কারন এই সিনেমা নিয়ে তেমন একটা আশাবাদী ছিলাম না। তারপরও সিনেমা দেখে হতাশায় ভুগতে হয় নি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এক যুবকের গল্প।
🎬Movie: Beasts that Cling to the Straw 2020 ‧
📌Thriller/Crime
📌IMDB: 7/10
বছরের শুরুতে মুক্তি পেলেও এটা অনেকের কাছেই প্রিয় সিনেমার কাতারে পরে গেছে৷ মধ্যবিত্ত এক পরিবার কে ভালো ভাবে পর্দায় তুলে ধরা ও তাদের জীবন চলাচলের গতি নিয়ে করা এই ক্রাইম থ্রিলার সিনেমা । করোনা মহামারীর জন্য ভালো ব্যবসা করতে না পারলেও ভালো ফিডব্যাক পায় এই সিনেমা।
🎬Movie: Hitman: Agent Jun 2020
📌 Action/Comedy
📌IMDB: 6.3/10
কোরিয়ান কমেডি সিনেমা বেশ পিছিয়ে থাকায় অনেকেই কমেডি সিনেমা দেখেন না বা দেখতে চান না। এই সিনেমা টা ভালো লাগছে আমার। বাবা ও সন্তানের কষ্টের জীবন পারি দেওয়া কমেডি সিনেমা মোটামুটি আছে।
🎬Movie: Peninsula 2020
📌 ‧ Action/Horror
📌IMDB: 5.5/10
ট্রেন টু বুসান সিনেমার সিকুয়েল ভেবে না দেখলে মোটামুটি ভালো লাগবে৷ যদি বিশাল পরিমানে আশা নিয়ে সিনেমা দেখেন তবে এটা আপনার জন্য এটা একটা হতাশার নাম হবে। বাকি সাধারণ সিনেমা হিসাবে দেখলে ভালো লাগবে। আশা করি।
❌❌বিঃদ্রঃ এই সিনেমা এত টাকা আয় করছে। অস্কার পাইছে। নোবেল পাইছে। উরাধুরা মারপিট এগুলা নিয়ে মাতামাতি করবেন না। আমার ব্যক্তিগত পছন্দ। কোন টা কেমন লাগছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ
Credit : জাহাঙ্গীর আলম
Comments
Post a Comment